ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশী নিহত

নিউজ ডেস্ক:-সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আজ অন্তত ১০ প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ টেলিফোনে  বলেন, ‘১৭ প্রবাসী বাংলাদেশী শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস টায়ার ফেটে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, যাত্রীদের মধ্যে ১০ বাংলাদেশী নাগরিক নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন মারাত্মকভাবে ও ২ জন সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, গুরুতর আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, এসব বাংলাদেশী শ্রমিক একটি ক্যাটারিং সার্ভিসে চাকরি করেন। তারা দাম্মাম থেকে মদিনা যাচ্ছিলেন।
মসিহ বলেন, তিনি রিয়াদস্থ মিশন কার্যালয় থেকে ইতোমধ্যে নিহতদের সনাক্ত এবং আহতদের সহায়তা দিতে ২শ’ মাইল দূরবর্তী ঘটনাস্থলে মিশন কর্মকর্তাদের পাঠিয়েছেন।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat