ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৩
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও লাওস

নিউজ ডেস্ক:- ঘূর্ণিঝড় ফনির কারণে বাতিল ঘোষণা করা হয়েছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফনির প্রভাবে ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে থেকে শুরু হয় প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া। ফলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করে আয়োজকরা। একই সঙ্গে স্বাগতিক বাংলাদেশ ও লাওস অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় ফনির কারণে দুই দলের সঙ্গে আলোচনা করেই ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল লাল সবুজের নারী দল। সেমি ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।
অপরদিকে গ্রুপ পর্বের সূচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat