ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের মানুষ টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে। তাই জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।
তিনি আজ রোববার সিলেট নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
‘আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের পূর্বে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে’ উল্লেখ করে হানিফ বলেন, তৃণমূল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।
বিএনপি ও তার দলের নেতাকর্মীদের মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেন। তাই তারা বহু মুক্তিযোদ্ধা হত্যা, রাজাকারদের পুনর্বাসনের কাজ করছেন।
তিনি বলেন, এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বার বারই আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে একটি মহল। এবার আর সেই সুযোগ নেই। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার কথা উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামীলীগ দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat