ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৬
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন নিষেধাজ্ঞার কাছে মাথা নত করবে না: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:- রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পন করবে না বলে জানিয়েছে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে। রবিবার তুরস্কের এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এস-৪০০ ইস্যুতে আমেরিকার আপত্তি অযৌক্তিক এবং আঙ্কারা এই আপত্তি আমলে নেবে না। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, তুরস্কের জাতীয় স্বার্থে যখন একবার এস-৪০০ কেনার সিদ্ধান্ত হয়ে গেছে তখন তা থেকে আর পিছপা হবে না আঙ্কারা।

রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত বাতিল না করলে মার্কিন সরকার আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করবে না বলে ওয়াশিংটন আবারো হুঁশিয়ারি উচ্চারণ করার দুই দিন পর এ বক্তব্য দিলেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।

এদিকে, রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত হাই-টেক শিল্পপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান রোসটেক কর্পোরেশনের প্রধান নির্বাহী সের্গেই চেমাজোভ বলেন, তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা শিল্প উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত মস্কো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat