ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৬
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলকাতাকে প্লে-অফে উঠতে দিলো না মুম্বাই


স্পোর্ট ডেস্ক:- জিতলেই প্লে-অফে খেলার টিকিট পাবে, এমন সমীকরনে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৯ উইকেটে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব থেকেই মিশন শেষ করতে হলো কলকাতাকে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে ১২ করে পয়েন্ট ছিলো সানরাইজার্স হায়দারাবাদ, কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাবের। কিন্তু রান রেটে এগিয়ে থাকার সুবাদে চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে খেলার সুযোগ পেল হায়দারাবাদ। আর কলকাতাকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলবে মুম্বাই। মুম্বাই’র মত ১৮ করে পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের। তবে দ্বিতীয়স্থানে রয়েছে চেন্নাই, তৃতীয়তে দিল্লি। এই তিন দল আগেই প্লে-অফ নিশ্চিত করেছিলো। আগামী ৭ মে কোয়ালিফাইয়ার-১এ মুখোমুখি হবে মুম্বাই-চেন্নাই ও ৮ মে এলিমিনেটরে লড়বে দিল্লি-হায়দারাবাদ।
গতরাতে নিজেদের মাঠে টস জিতে ফিল্ডিং নেয় মুম্বাই। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। তাই ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানের মামুলি সংগ্রহ পায় কলকাতা। দলের পক্ষে অস্ট্রেলিয়ার ক্রিস লিন ২৯ বলে ৪১, রবিন উথাপ্পা ৪৭ বলে ৪০ ও নিতিশ রানা ১৩ বলে ২৬ রান করেন। মুম্বাইয়ের শ্রীংলকার বোলার লাসিথ মালিঙ্গা ৩ উইকেট নেন।
জবাবে অধিনায়ক রোহিত শর্মার ৫৫ ও সুরিয়া কুমার যাদবের ২৭ বলে ৪৬ রানে ২৩ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় মুম্বাই। এছাড়া দক্ষিণ আফ্রিকার কুইন্ট ডি কক ৩০ রান করেন। ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হার্ডিক পান্ডিয়া।
দিনের অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের ৫৫ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৯৬ ও সুরেশ রায়নার ৩৮ বলে ৫৩ রানের সুবাদে ৫ উইকেটে ১৭০ রান করে চেন্নাই।
জবাবে ওপেনার লোকেশ রাহুলের ৩৬ বলে বিধ্বংসী ৭১ রানের সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ২৮ ও নিকোলাস পুরানের ৩৬ রানে ১২ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় পাঞ্জাব। ম্যাচের সেরা রাহুল নিজের ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা মারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat