ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৬
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের মিতসুবিশি কোম্পানি বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপন করবে

নিউজ ডেস্ক:-জাপানের বিশ্ব বিখ্যাত কোম্পানি মিতসুবিশি মটরস কোম্পানি বাংলাদেশে গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রয়োজনীয় পলিসি সাপোর্ট চায় বাংলাদেশ সরকারের কাছ থেকে। চট্টগ্রামের মিরেরসরাইতে স্থাপিত স্পেশাল ইকোনমিক জোনে এ কারখানা স্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে কোম্পানিটি প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ করবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে দেখা করে মিতসুবিশি মটরস কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রায়োজিরো কোবাসি এ সব তথ্য জানান।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র আমন্ত্রণে জাপানের এ বৃহৎ কোম্পানিটির ৫ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রস্তাবিত কয়েকটি স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করে কোম্পানিটি মিরেরসরাইকে নির্বাচন করেছে। কোম্পানিটি বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। কোম্পানিটি প্রথমে গাড়ি এ্যাসম্বল করবে। পর্যায়ক্রমে গাড়ি তৈরীর সকল কাজ বাংলাদেশে সম্পন্ন করবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মিতসুবিশি মটরস কোম্পানির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সবধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। শতভাগ বিনিয়েগের সুবিধা প্রদান করা হচ্ছে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান কখনো প্রয়োজন মনে করলে পুরো মূলধন এবং লাভ ফিরিয়ে নিতে পারবেন। সরকার আইন প্রনয়ণ করে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করেছে। বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান অতি সহজেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যবসা শুরু করতে পারবেন।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম প্রতিনিধি দলের সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat