ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর বাংলাদেশ সফর

নিউজ ডেস্ক:- মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টং এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১৬ মে কক্সবাজারে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প এবং মালয়েশিয়া কর্তৃক স্থাপিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এনজিও এর সাথে মত বিনিময় করেন। ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে কমিউনিটি লিডারগণ অনতিবিলম্বে তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।
এছাড়া তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশসমূহের প্রচেষ্টায় এই মানবিক বিপর্যয় আশু সমাধানের জন্য অনুরোধ জানায়। এ সময় মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ¡াস দেন। মালয়েশিয়া প্রতিরক্ষা উপমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার ও জনগণ কর্তৃক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের বিষয়টির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া মালয়েশিয়া ফিল্ড হাসপাতালের সুষ্ঠু পরিচালনার বিষয়ে বিশেষ সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) এর আমন্ত্রনের প্রেক্ষিতে গত ১৪ মে উক্ত প্রতিনিধিদল বাংলাদেশে আগমন করেন। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মালয়েশিয়া প্রতিনিধিদলের এই সফর পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বে উক্ত প্রতিনিধিদল গত ১৪ মে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পরবর্তীতে তাদের সম্মানে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও গত ১৫ মে উক্ত প্রতিনিধিদল মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফে›স কলেজ পরিদর্শন এবং ঢাকাস্থ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিসে মত বিনিময়ে অংশ গ্রহন করেন।
মালয়েশিয়ার এই প্রতিনিধিদলটি সফর শেষে আজ নিজ দেশে প্রত্যাবর্তন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat