ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৪
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নিয়ে বগুড়ার জনগণের সাথে বেঈমানি করেছেন : নাসিম

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে না ঘোষণা দিলেও অনেক পানি ঘোলা করে অবশেষে তারা নির্বাচনে এসেছেন।
তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনগণ ভোট দেন। কিন্তু শপথ না নিয়ে তিনি বগুড়ার জনগণের সাথে বেঈমানি করেছেন।
মোহাম্মদ নাসিম আজ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যৌথসভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শহরের শহীদ টিটু মিলনায়তনে যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রিয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, উপ-নির্বাচনে সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা।
এ সময় মোহাম্মদ নাসিম উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat