ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদ যাত্রায় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : কাদের

নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদ-উল ফিতরের সময় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ সকালে রাজধানীর মতিঝিলের বিআরটিসির সদর দপ্তরে আসন্ন ঈদে বিআরটিসি’র প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় একথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে বিআরটিসি’কে একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিআরটিসি’র প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে নতুন বাস। ইতোমধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহিত দুইশ’ বাস বহরে যুক্ত হয়েছে, আরো চারশ’ বাস আসছে।
তিনি বলেন, এবার ঈদে সেবার মান উন্নত করে বিআরটিসি’কে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।
বহরে যোগ হওয়া নতুন বাস বিআরটিসি’র নবযাত্রা হিসেবে উল্লেখ করে কাদের আরো বলেন, বিআরটিসি’কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কোন বিকল্প নেই।
তিনি বলেন, সদ্য সংগৃহিত বাস লীজ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের অনিয়ম মেনে নেয়া হবে না।
এসময় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সচিবালয়স্থ নিজ দপ্তরে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ।
এ সময় দেশে দক্ষ গাড়ি চালক তৈরি এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে এডিবি আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat