ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৩০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ

নিউজ ডেস্ক:-ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের পরে যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আজ রোববার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান সাংবাদিকদের একথা বলেন।
র‌্যাব-৩ এর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
কমলাপুর রেলস্টেশন ও রাজধানীর শপিংমলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বলেন, রাজধানীর কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‌্যাব-৩ তৎপর রয়েছে। শুধু তাই নয় ঈদের সময় যেসব শপিংমলগুলোতে কেনাকাটা হয় এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র চেকপোস্টে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্বিসহ পেট্রোল ও চেকপোস্ট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ট্রেনের টিকেট নিয়ে কোন ধরনের অনিয়ম হচেছ কিনা এমন প্রশ্নের জবাবে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার বলেন, এ বিষয়ে অঅমাদের নজরদারি রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে অবশ্যই তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat