ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-০৫
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদের আনন্দঘন পরিবেশ দেশের প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক : এরশাদ

নিউজ ডেস্ক:- সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশী শক্তিশালী।
আজ বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, এক জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, গণমানুষের ভালোবাসায় আমার জীবন ধন্য। তিনি বলেন, ঈদের এই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ দেশের প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ আরো উন্নত ও সম্বৃদ্ধ হবে।
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ বনানী অফিসে পৌঁছলে উপস্থিত শতশত নেতা-কর্মী ঈদের দিনে প্রিয় নেতাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা পার্টি চেয়ারম্যান এরশাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, ফখরুল ইমাম এমপি, এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা- ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান- হাজী আবু বক্কর, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব- শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক- শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন, এটিইউ আহাদ চৌধুরী শাহীন, সম্পাদকমন্ডলীর সদস্য- কাজী আবুল খায়ের, এ্যাড. জহির উদ্দিন জহির, এ্যাড. ড. এনামুল হক, মঞ্জুরুল হক মঞ্জু, এম.এ. রাজ্জাক খান, সালাউদ্দিন খোকা, কেন্দ্রীয় নেতা- এনাম জয়নাল আবেদিন, মাহমুদ আলম, আবু সাদেক বাদল, আব্দুস সাত্তার, সুজন দে, এ্যাড. আবু তৈয়ব, আবুল কালাম আজাদ, সালাহ উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, জাকির হোসেন মৃধা, হাজী সিরাজ ও আনোয়ার হোসেন তোতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat