ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৭টি ছক্কা হাকিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড মরগানের : আফগানিস্তানের টার্গেট ৩৯৮ রান

স্পোর্ট ডেস্ক:- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাকানোর নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান। আজ মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে ১৭টি ছক্কা হাকিয়ে ১৪৮ রান করেছেন তিনি। তার রেকর্ডময় ইনিংসে জয়ের জন্য আফগানিস্তানকে ৩৯৮ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কা হাকিয়ে যৌথভাবে মরগানসহ সহ রেকর্ডের মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা, দক্ষিন আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি ছক্কা মেরেছিলেন মরগান । ম্যাচে ২১৫ রান করেছিলেন তিনি।
কিন্তু আজ গুলবাদি নাইবের বলে ছক্কা হাকিয়ে আগের রেকর্ড টপকে যান মরগান। আফগানিস্তান অধিনায়কের বলেই শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ইংলিশ অধিনায়ক ৭১ বলের বিধ্বংসি ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭টি ওভার বাউন্ডারী ও চার বাউন্ডারীতে।
ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে। জনি বেয়ারস্টো ৯৯ বলে ৯০ এবং জো রুট ৮২ বলে ৮৮ রান সংগ্রহ করেছেন। ৯ বলে ৩১ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মঈন আলী।
আফগানিস্তানের হয়ে দৌলত জাদরান ৮৫ রানে এবং গুলবাদিন নাইব ৬৮ রানের বিপরীতে তিনটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat