ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মধ্য এশিয়ার দুটি দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে তাঁর সাত দিনের সরকারি সফর শেষে আজ দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের স্পেশাল ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৯) বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি তাঁর সাথে দেশের উদ্দেশে রওয়ানা দেন।
এর আগে প্রেসিডেন্ট তাসখন্দে বাংলাদেশের দূতাবাস ঘুরে দেখেন। সেখানে তিনি কেক কাটেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানান। রাষ্ট্রপতি এ সময় দূতাবাস কার্যালয়ে কিছু সময় কাটান এবং দূতাবাসে কর্মরতদের সঙ্গে দুপুরের খাবার খান।
রাষ্ট্রপতি হামিদ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আয়োজিত কনফারেন্স অব ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেশাসর ইন এশিয়া (সিআইসিএ)’র পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগ দিতে এবং উজবেকিস্তানে আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে ১৩ জুন ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat