ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগরতলা মামলায় অভিযুক্তদের রাষ্ট্রীয় সম্মান দেয়া প্রয়োজন : ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক:-ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, আগরতলা মামলার অভিযুক্তদের জাতীয় বীরের মর্যাদায় রাষ্ট্রীয় সম্মান দেয়া প্রয়োজন।
তিনি বলেন,এ মামলার অভিযুক্তরা বঙ্গবন্ধুর নেতৃত্বে জীবন বাজি রেখে পাকিস্তান হতে তৎকালীন পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য একটি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিলেন। এদের কয়েকজনকে স¦াধীনতা পদক দেয়া হয়েছে। অবশিষ্টদের এ পদকে ভূষিত করার পাশাপাশি জাতীয় বীরের মর্যাদা দিয়ে সম্মাননা জানাতে হবে।
আজ রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়াতনে একাত্তর ফাউন্ডেশন ও ঐতিহাসিক আগরতলা পরিষদের উদ্যোগে ‘আগরতলা মামলার শুনানি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার একথা বলেন।
‘শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে দিয়েছেন এক নতুন আত্ম-পরিচয় – যে পরিচয়ে বাঙালী পথ চলতে শিখেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বুকে এক সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত করতে জাতির পিতা নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। যে জাতি শুধু লাঙল-কাস্তে-হাতুড়ি দিয়ে জীবন সংগ্রামে লিপ্ত ছিলো সে জাতিকে শিখিয়েছেন আত্ম-মর্যাদা রক্ষায় কিভাবে অস্ত্র হাতে তুলে নিতে হয়, কিভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে হয়।’
ডেপুটি স্পিকার বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। এ মামলায় বঙ্গবন্ধু প্রধান আসামী ছিলেন বলেই গণ আন্দোলন জোরদার হয়েছিল। কারন তখন দেশ জুড়ে একটাই স্লোগান ছিলো -জেলের তালা ভাঙবো,শেখ মুজিবকে আনবো। তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব।’
সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, আগরতলা মামলায় অভিযুক্ত কর্ণেল শাসুল আলম, মাজেদা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের সভাপতি ডা: খালেদ শওকত আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat