ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত

নিউজ ডেস্ক:-জেলার বনপাড়া-হাটিকুমরুর মহাসড়কে আজ ট্রাক ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
নিহতরা হচ্ছে- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মিরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রাকিবুল হাসান (২৪), তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাদা গ্রামের মৃত আবু হোসেন প্রামাণিকের ছেলে রুহুল আমিন প্রামাণিক (৫২) এবং একই উপজেলার কালুপাড়া গ্রামের মৃত মোজাহার আলী আকন্দের ছেলে কাদের হোসেন আকন্দ (৫৫)।দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপের হেলপারসহ অন্তত সাতজন।
আজ শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০নম্বর ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। ওই পিকআপটি কাছিকাটা ১০নম্বর ব্রীজ এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মালবোঝাই ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১০জন শ্রমিক।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং নিহতদের লাশ মর্গে প্রেরণ করে।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও পিকআপের ড্রাইভার পলাতক হলেও যান দু’টি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat