ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসি মেয়রের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিউজ ডেস্ক:- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন।
আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে মেয়র আতিকুল ইসলাম ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।।
উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মেয়র বলেন,‘শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করছে। এই ক্যাম্পেইন পদক্ষেপেরই অংশ’।
শিশুর সুস্থভাবে বেঁচে থাকা,স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এ কথা উল্লেখ করে তিনি বলেন,ভিটামিন ‘এ’ চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’ অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ হতে পারে।
মেয়র বলেন,ভিটামিন ‘এ’ অভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।এ বিষয়ে সকল অভিভাবককে সচেতন থাকার জন্য অনুরোধ জানান তিনি।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এম মনজুর হোসেন,মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস ও ট্রেনিং সেন্টারের পরিচালক ডা: মনিরুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat