ব্রেকিং নিউজ :
ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৬-২২
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অর্জন গণমাধ্যমকে জনগণের সামনে তুলে ধরতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের অর্জন এবং আগের অবস্থা থেকে বর্তমান অবস্থার যে পরিবর্তন হয়েছে তা জনগনের সামনে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্জন এবং আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায় যে পরিবর্তন হয়েছে তা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের সামনে তুলে ধরতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার ঢাকায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি সম্মেলনে এই আহবান জানান।
আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম বেসরকারি টেলিভিশন চালু করেন। এতে গণসচেতনতা অনেকগুণ বেড়ে গেছে। বেসরকারি টেলিভিশন আমাদের উন্নয়নের বড় হাতিয়ার।
তিনি বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি আদর্শ। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতাদের পরিপক্কতা এবং দু’দেশের সম্পর্ক অন্যান্য দেশের জন্য অনুকরণীয়।
আব্দুল মোমেন বলেন, ভারত-বাংলাদেশ স্থল সীমানা, সমুদ্র সীমা, এমনকি গঙ্গার পানি চুক্তি -এগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এ ধরনের অর্জনের জন্য যে পরিপক্কতা ও ধী শক্তি দরকার সেগুলো দু’দেশের রাজনৈতিক নেতাদের আছে বলেই এ ধরনের অর্জন সম্ভব হয়েছে।
তিনি বলেন, দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের ক্ষেত্রে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ আছে। যে দেশ উন্নয়ন করে তাদের বহুদিক থেকে বাঁধা আসে। আমাদের দেশেও আসতে পারে। সেই সমস্যা মোকাবেলা করার জন্য গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দু’বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সাথে সাথে আমরা প্রত্যেক ক্ষেত্রে এ দেশের বহুবিধ অর্জন তুলে ধরতে চাই। অর্থনৈতিক কিংবা পররাষ্ট্রনীতি- প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অর্জন অনেক, এক একটি ক্ষেত্রে আমরা দিক পাল।
অনুষ্ঠানে একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মোহম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat