ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৩
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফের ট্রাম্পের চিঠি, ‘মুগ্ধ’ কিম

আন্তর্জাতিক ডেস্ক:-আবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ রবিবার জানিয়েছে, কিম ট্রাম্পের কাছ থেকে একটি ‘চমৎকার কন্টেন্টের’ ব্যক্তিগত চিঠি পেয়েছেন। খবর সিএনএনের।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) তাদের প্রতিবেদনে জানায়, চিঠি পড়ে কিম সন্তুষ্টির সঙ্গে বলেছেন চিঠির বিষয়বস্তু চমৎকার।

এছাড়া কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিম জং উন বলেছেন তিনি চিঠির বিষয় নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।’তবে চিঠির বিষয়বস্তু আসলে কি তার বিস্তারিত কিছু বলা হয়নি।এনিয়ে হোয়াইট হাউস কোন মন্তব্য করতে রাজি হয়নি বলে সিএনএন তাদের প্রতিবেদনে জানায়।এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরে বেইজিং-পিয়ংইয়ংয়ের ‘অজেয়, অপরিবর্তনীয়’ বন্ধুত্বের ভূয়সী প্রশংসা করেছেন কিম জং উন। গত বৃহস্পতিবার শি-র সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন কিম। ২ দিনের সফরে শি উত্তর কোরিয়া যান।চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে ট্রাম্প-কিম দ্বিতীয় শীর্ষ বৈঠকে মিলিত হন, কিন্তু হ্যানয়ের ঐ বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat