ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক শব্দে ভক্তদের মন জয় দীপিকার!( ভিডিও)

বিনোদন ডেস্ক:- ফের ভক্তদের মন জয় করে নিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। কোনো ফটোশুটের কারণে নয়, নয় নতুন সিনেমার লুক টেস্টেও, এবার একদম ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন এশিয়ার সেরা আবেদনময়ী।

বিনয় ও নম্রতার উদাহরণ সৃষ্টি করে ট্রেন্ডতালিকায় উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাঁকে নিয়ে জোর চর্চা। ভক্তরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কী এমন কাণ্ড করেছেন ৩৩ বছরের সুন্দরী?

বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে মুম্বাই থেকে বেঙ্গালুরুর পথে রওনা দিয়েছিলেন দীপিকা। বিমানবন্দরে পৌঁছেই কোনোদিকে না তাকিয়ে হাঁটা দেন ভেতরে ঢোকার জন্য। তখনই তাঁকে আটকান এক নিরাপত্তারক্ষী। নায়িকার পরিচয়পত্র দেখতে চান তিনি। অন্য কারোর সঙ্গে এই ঘটনা ঘটলে তখনই তুলকালাম বেঁধে যেত। কিন্তু দীপিকা মিষ্টি হেসে নরম গলায় নিরাপত্তারক্ষীকে বলেন, ‘দেখবেন?’ তার পরই বাড়িয়ে দেন নিজের পরিচয়পত্র। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু দীপিকার বন্দনা।

https://www.youtube.com/watch?time_continue=1&v=j9cuyiSfBjU

এক ভক্ত লিখেছেন, ‘একেই বলে মাটিতে পা রেখে চলা। কত নম্রভাবে দীপিকা পরিচয়পত্র দেখালেন।’ আরেক ভক্ত লিখেছেন, ‘কত প্রফেশনাল ও মানবিক দীপিকা। তাই কথা না বাড়িয়ে পরিচয়পত্র দেখিয়ে দিলেন।’

অবশ্য নিরাপত্তারক্ষীরও প্রশংসা করেছেন কেউ কেউ। বলছেন, তারকা হোক আর সাধারণ মানুষ হোক, তিনি তাঁর দায়িত্বটি পালন করেছেন।

দীপিকা পাড়ুকোনকে আগামীতে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ সিনেমায় দেখা যাবে। এতে এসিড আক্রান্ত নারী লক্ষ্মী আগরওয়ালের জীবন ও সংগ্রামমুখর জীবন রুপালি পর্দায় তুলে ধরবেন তিনি।

লক্ষ্মী আগরওয়াল বর্তমানে টিভি শো সঞ্চালিকা ও স্টপ অ্যাসিড অ্যাটাকের প্রচারক। সিনেমায় তাঁর জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হবে। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর ‘ছপাক’ই দীপিকার প্রথম সিনেমা। ফক্স স্টার স্টুডিওর সঙ্গে সিনেমাটি সহপ্রযোজনাও করছেন দীপিকা।

এ ছাড়া কবির খান পরিচালিত ‘এইটটি থ্রি’ সিনেমায় দেখা যাবে দীপিকাকে। এতে ভারতের ক্রিকেট বিশ্বকাপজয়ী দলনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। ছবিতে কপিলের স্ত্রী রমা দেবের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা। সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat