ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা সেবা সহজ করতে পদ্ধতিগত পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:-শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মান্নোয়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পদ্ধতিগত পরিবর্তন করা হবে।
তিনি বলেন, পদ্ধতি চীরস্থায়ী কোন বিষয় নয়। শিক্ষার মানন্নোয়নে পদ্ধতিগত পরিবর্তন দরকার। যে পদ্ধতিতে সেবা প্রদান সহজ হবে সে পদ্ধতি প্রবর্তন করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ সোমবার সকালে শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে শিক্ষা সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষা ভবনের সকল কর্ম কিভাবে সহজে ডেলিভারি দেয়া যায় তার নতুন সিস্টেম খুঁজে বের করার তাগিদ দিয়ে দীপু মনি বলেন, আমরা শুধুমাত্র আর্থিক অনিয়মকে দুর্নীতি মনে করি। নিজের কাজ ঠিকভাবে ও যথা সময় না করাও দুর্নীতি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, অধিদপ্তর গতিশীল না হলে মন্ত্রনালয়ের অর্জন ব্যাহত হবে। কর্মপদ্ধতির পরিবর্তন আনা জরুরী। কর্মপদ্ধতি স্থায়ী কোন বিষয় নয়। কাজের গতিশীলতার আনয়নে তা পরিবর্তন করতে হবে।
শিক্ষা সেবা সপ্তাহ ২৪ জুন থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। উদ্বোধনের আগে মন্ত্রীর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat