ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে অতি শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারকে রাজী করাতে চীনের সহযোগিতা চেয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, পরীক্ষা-নিরীক্ষা করা তালিকা থাকা রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ চ্যানেল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত ঝাং পররাষ্ট্রমন্ত্রীকে তাদের সাম্প্রতিক রোহিঙ্গা ক্যাম্প সফর সম্পর্কেও অবহিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যে পুনরায় বসতি স্থাপনে যাতে নিরাপদ বোধ করে তার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের ভূমিকা পালন করা কর্তব্য বলে তারা অভিমত ব্যক্ত করেন।
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের কর্মসূচি রয়েছে, সেখানে আলোচনায় গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকবে রোহিঙ্গা ইস্যু।
উল্লেখ বাংলাদেশ-মিয়ানমার থেকে জোরপূর্ববক বাস্তুচ্যুত ১১ লক্ষাধিক রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দিয়েছে এবং এদের বেশির ভাগই এসেছে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার কর্তৃক সেনা অভিযানের পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat