ব্রেকিং নিউজ :
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৩৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুধু জঙ্গিদের নয়, জঙ্গিবাদকেই দমন করতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ দমনের চেষ্টাও অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ দমনের লক্ষ্যে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জঙ্গিবাদের ক্ষতিকর দিকগুলোর বিষয়ে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির দিকে তাদের মনোনিবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান, স্মারক বক্তৃতা এবং ‘বাঙালি সংস্কৃতির ধর্ম নিরপেক্ষতা ও মানবতার ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মহীয়সী নারী জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি দেশের মানুষ যখন ভুলতে বসেছিলো, শহীদ জননীর আন্তরিক প্রচেষ্টার ফসল এই যুদ্ধাপরাধীদের বিচার। তিনি বর্তমান প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুুদ্ধ করার কাজে আত্মনিয়োগের জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদ-জায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ‘বাঙালি সংস্কৃতির নির্যাস-অসাম্প্রদায়িকতা ও মানবিকতা’ শীর্ষক জাহানারা ইমাম স্মারক বক্তৃতা করেন নাট্যজন রামেন্দু মজুমদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের আহ্বায়ক সংগীতশিল্পী মনোরঞ্জন ঘোষাল, রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার (অব.) প্রমুখ।
উল্লেখ্য, এবারের ব্যক্তি ক্যাটেগরিতে জাহানারা ইমাম স্মৃতিপদক পুরস্কারে ভূষিত হন নাট্যজন রামেন্দু মজুমদার এবং প্রাতিষ্ঠানিক ক্যাটেগরিতে রিজিওনাল এন্টি টেরোরিস্ট রিসার্চ ইনস্টিটিউট। মন্ত্রী এ সময় বিজয়ীদের মাঝে স্মারক তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat