ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলকাতায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো মুসলিমদের

আন্তর্জাতিক ডেস্ক:-কলকাতায় কয়েকজন মুসলমানকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালের ওই ঘটনাটির কথা জানা যায় মঙ্গলবার রাতে। দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং-শিয়ালদহ লোকাল ট্রেনে চেপে প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন মুসলমান যাত্রীরা।

সেদিনই হিন্দু সংহতি নামের একটি কট্টর হিন্দু সংগঠনের জমায়েত ছিল কলকাতায়, এবং তাদের সমর্থকরাও নানা স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন ও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিলেন।আহত মুসলিমদের একজন মান্নান মোল্লা বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তাদের বলা হয় ‘জয় শ্রীরাম’ স্লোগানে গলা মেলাতে। এর সঙ্গেই পোশাক ও দাঁড়ি নিয়ে কটূক্তি করে বলা হয় এসব পোশাক পরা যাবে না .. ইত্যাদি। এরপরই চলন্ত ট্রেনেই শুরু হয় মারধর। ট্রেনটির বিভিন্ন কামরায় মারধর চলছিল বলেও অভিযোগ করা হয়েছে।শাহরুফ হালদার নামে আরেকজন জানান, পার্ক সার্কাস স্টেশনে ঢোকার পরে তিনি ও আরো কয়েকজন মুসলমান যাত্রী নেমে যেতে চেষ্টা করছিলেন, সেখানে তাদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং এর আগে তাদেরও মারধর করা হয়। একজন হিন্দু ধর্মাবলম্বীকেও পেটায় ওই সংগঠনটির কর্মীরা।রেল পুলিশ বলেছে, মারধর আর ধাক্কা মারার অভিযোগের তদন্ত করছেন তারা।-বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat