ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে

নিউজ ডেস্ক:-হজযাত্রীদের যেকোন সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হজক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম।
আজ আশকোনা হজক্যাম্পের নিজ কার্যালয়ে হজ ফ্লাইট ও হজযাত্রীদের সুবিধা-অসুবিধা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশী হজযাত্রীদের সংকট ও সমাধানে বর্তমান সরকার আন্তরিক।এ বছর হজ্ব যাত্রীদের সমস্যা নেই বললেই চলে। আগতদের কেউ ক্যাম্পে অবস্থানের সময়ে কোন সংকটে পড়লে দ্রুত তা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু সংখ্যক হজে গমনেচ্ছু ব্যক্তির ভিসা সংক্রান্ত জটিলতা হয়েছে। এর বিষয়ে এজেন্সি বা মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিমসহ হজক্যাম্পের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সাথে ছিলেন।
হাবের সভাপতি জানান, এ পর্যন্ত সর্বমোট ১৭ হাজার ৯৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৩০ জন।
তিনি বলেন, হজযাত্রীদের খেদমতে হজ অফিস,মন্ত্রণালয়, হাব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করে যাচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আশকোনা হজক্যাম্প ও বিমান এয়ারলাইন্স সুত্রে জানা যায়,চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। গত ৪ জুলাই থেকে চলতি মৌসুমে পবিত্র হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat