ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরীয় প্রধানমন্ত্রীর নার্সিং ইনস্টিটিউট ও ইপিজেড পরিদর্শন

নিউজ ডেস্ক:- কোরিয়ার প্রধানমন্ত্রী আজ সাভারে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং রাজধানীর মুগদায় কোরীয় সহায়তায় পরিচালিত একটি নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
তিনি আজ সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাভার ইপিজেডে যান।
লি ইপিজেডে ইয়াংগুন হাইটেক সফটওয়্যার নামের একটি কোরীয় কোম্পানি পরিদর্শন করেন। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে কোরীয় প্রধানমন্ত্রী নগরীর মুগদায় ন্যাশনাল ইনস্টিটিউট অব এডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নার্সিং ইনস্টিটিউটে কোরিয়ান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ইনস্টিটিউটের অভ্যন্তরে পরিদর্শনকালে তিনি এ দেশের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নয়নে তাঁর সরকারের বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন।
লি ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।
কোরীয় প্রধানমন্ত্রী তিন দিনের সরকারি সফরে শনিবার বাংলাদেশে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat