ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনসংখ্যার উন্নয়নে নবীন, প্রবীণ ও নারী-শিশুর বিষয়ে গুরুত্ব প্রদান জরুরি : শিরীন শারমিন চৌধুরী

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনসংখ্যার উন্নয়নে নবীন, প্রবীণ ও নারী-শিশুর বিষয়ে গুরুত্ব প্রদান জরুরী।
তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে সংসদের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় ডেমোগ্রাফিক ‘ডিভিডেন্ট এবং যুবাদের দক্ষতা বৃদ্ধি : এসডিজি অর্জনে চ্যালেঞ্জ’ শীর্ষক পলিসি ডায়ালগ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার ২০৪০সালের মধ্যে ইয়ুথ ডিভিডেন্ড গ্রহণে সচেষ্ট হতে সংসদ সদস্যগণকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে শোকের মাস আগস্ট উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সব শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শিরীন শারমিন বলেন, আজকের তরুণরা একদিন প্রবীন হবেন, তাই কর্মক্ষম অবস্থায় তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বয়স্কদের মানবিক ও মর্যাদার বিষয় বিবেচনায় নিয়ে বয়স্ক ভাতার ব্যবস্থা চালু করেছেন। প্রবীনদের যতœ ও সেবায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গড়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন এআইইউবি’র প্রফেসর ডা. আহমেদ নিয়াজ এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি’র প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর আতিকুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। মুক্ত আলোচনা সেশনটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম , হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম রুহুল হক , স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারসহ সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat