ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধে তদন্ত প্রতিবেদন প্রকাশ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার প্রধান সমন্বয়ক মো. আব্দুল হান্নান খান। যুদ্ধাপরাধ মামলায় এটি তদন্ত সংস্থার ৭৪ তম প্রতিবেদন।
এ মামলায় মোট আসামী ১৫ জন। এর মধ্যে ৫ জন গ্রেফতার রয়েছেন। গ্রেফতার ৫ জন হলেন মো.গিয়াস উদ্দিন খান (৭৭) , সৈয়দ বদিউর রহমান ওরফে বনু মিয়া (৭০), মো.উমেদ আলী (৮৭), মো. আবু ছিদ্দিক (৭৫), মো. আব্দুল খালেক (৬২)। আসামীরা মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর সদস্য ছিলো। বাকি ১০ জন পলাতক থাকায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, আসামীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও গণহত্যার ৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সর্বমোট নিহত ১৩০ জন, আহত ২০/২৫, ধর্ষিত একজন, ২৫/৩০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট থেকে তদন্ত শুরু হয়। তদন্ত শেষে চার খন্ডে মোট ৩৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat