ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে আইজিপি’র নির্দেশ

কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
তিনি বলেন, থানা হবে পুলিশি সেবার মূল কেন্দ্রবিন্দু। থানায় আগত সেবা প্রত্যাশী মানুষ যেন হাসিমুখে ফিরে যেতে পারে সেজন্য সকল পুলিশ সদস্যকে আরো আন্তরিক হতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ্যাডিশনাল ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ নির্দেশ প্রদান করেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বদলে যাচ্ছে। আমরা জনগণের পুলিশ হওয়ার জন্য কাজ করছি। সাধারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবান্ধব পুলিশ হওয়া সম্ভব নয়।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের মাধ্যমে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জঙ্গি দমন প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিদের মোকাবেলায় সর্বদা তৎপর ও সজাগ থাকতে হবে। জঙ্গি দমনে ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশী অভিযান জোরদার করার জন্য পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দেন তিনি ।
পরে তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ঢাকাস্থ পুলিশের সকল ইউনিটের প্রধানগণ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat