ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমাজনে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন প্রেসিডেন্টের

প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোও শুক্রবার আমাজন রেইনফরেস্টে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ব্রাজিলের সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন।
বিশ্বের বৃহত্তম এই রেইনফরেস্টে আগুনের কারণে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট এই অনুমোদন দিলেন। তিনি কেবিনেটের জরুরি বৈঠকে শুক্রবার আমাজনের আগুন নিয়ন্ত্রণ ও ওই অঞ্চলের ফৌজদারী অপরাধ দমনে সহায়তার জন্যে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন সংক্রান্ত এক ডিক্রিতে স্বাক্ষর করেন।
ব্রাজিলের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত আমাজনে ৭৬ হাজার ৭২০টি আগুন লাগার ঘটনা ঘটেছে যা ২০১৩ সালের পর সর্বোচ্চ।
গত বুধ ও বৃহস্পতিবারের মধ্যে আমাজনে আরো প্রায় ৭শটি আগুন লেগেছে বলে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ(আইএনপিই) জানিয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা আমাজন অঞ্চলে দ্রুত বনাঞ্চল ধ্বংসকে এর জন্যে দায়ী করেন।
কিন্তু দেশটির প্রেসিডেন্ট এ আগুনের জন্যে খরাকে দায়ী করেন। এক সপ্তাহ আগে এ বিষয়ে এনজিওদের দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat