ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওছিনবাজোর সাথে আবুজায় তার রাষ্ট্রীয় বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার ঢাকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশের হাই কমিশনার দ্বিতীয় মেয়াদে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।
এ সময় হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করার বিষয় ইয়েমিকে ব্রিফ করেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শামীম ঢাকায় নাইজেরিয়ার একটি আবাসিক মিশন খোলার ব্যাপারে দেশটির ভাইস প্রেসিডেন্টেকে প্রস্তাব দেন।
বাংলাদেশ হাই কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য অর্জন সম্পর্কেও নাইজেরীয় ভাইস প্রেসিডেন্টকে অবহিত করেন।
জবাবে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের প্রশংসা করে বলেন, দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে উভয় জোর দেন।
বৈঠকের শেষে, হাই কমিশনার নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র একটি কপি হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে নাইজেরিয়ার পররাষ্ট্র সচিব অ্যাম্বাসেডর মুস্তফা লাওয়াল সুলাইমান ও বাংলাদেশ হাই কমিশনের হেড অব চ্যান্সারি মোহম্মদ শাহ একরামুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat