ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় দুইজন নিহত

সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩)।পুলিশ জানায়, ভোরে আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বাইপাইল যাওয়ার পথে কবিরপুর এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আহাদ পরিবহনের আরেকটি বাসের সাহায্যে টেনে নেওয়ার জন্য রশি দিয়ে বাঁধছিলেন জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতির এসআর প্লাস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।গাজীপুরের সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে সালনা থানায় নেওয়া হয়েছে। বাস তিনটি আটক আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat