ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার ইদলিবের যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান নতুন মানবিক সংকট এড়াতে সিরিয়ার ইদলিব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মত রয়েছেন। বুধবার আঙ্কারা একথা জানায়। খবর এএফপি’র।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়, বুধবার রাতে টেলিফোনে কথা বলার সময় এ দুই নেতা সরকারি হামলা অব্যাহত থাকা সিরিয়ার ইদলিবে বেসামরিক নাগরিকদের রক্ষায় এবং নতুন মানবিক সংকট মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।
এক পর্যবেক্ষক জানান, বুধবার সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্র দেশ রাশিয়ার বিমান হামলায় ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। এদিকে তুরস্কের সীমান্তবর্তী জিহাদি নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে দামেস্ক সামরিক অভিযান জোরদার করেছে।
প্রচন্ড বিমান হামলার কয়েকমাস পর রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ইদলিবে ব্যাপক অভিযান শুরু করেছে। ইদলিব হচ্ছে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রদেশ।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার শির মঘার এলাকায় তুরস্কের একটি সামরিক ফাঁড়ির অদূরে বিমান হামলা চালানো হয়েছে। এ সীমান্ত বরাবর মোতায়েন করা সৈন্যদের রক্ষায় আঙ্কারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করার পর সেখানে এ বিমান হামলা চালানো হলো।
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার এরদোগান বলেন, ইদলিবের পরিস্থিতি তাদের দেশের সৈন্যদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে জরুরি পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
রাশিয়ার সাথে করা তাদের চুক্তির আওতায় তুরস্ক ইদলিবে ১২টি সামরিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থপান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat