ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্পে বেআইনী কাজে জড়িত ৪১ এনজিওকে প্রত্যাহার : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে বেআইনী কাজে জড়িয়ে পড়ায় ৪১টি বেসরকারি সংস্থাকে (এনজিও) সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আজ শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
শর্তের বাইরে গিয়ে কিছু এনজিও নতুন করে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দারা এসব বেসরকারি সংস্থাকে চিহ্নিত করার কাজ শুরু করছেন। চিহ্নিত করা গেলে এসব এনজিও’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর কক্সবাজারে ১শ’ ৩৯টি দেশি-বিদেশি এনজিও রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করেছিল।
মোমেন বলেন,‘বিদেশি বেসরকারি সংস্থাগুলো (এনজিও) বাইরে থেকে টাকা এনে রোহিঙ্গাদের সাহায্য করেন। এতে আমরা লাভবান হই। কিন্তু যখনই টাকাগুলো সঠিক পন্থায় খরচ না হয়, তখনই সমস্যার সৃষ্টি হয়।’
এর আগে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিটি কাউন্সিলর আযম খান ও এডভোকেট সালেহ আহমদ সেলিম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat