ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০১
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পোস্টারের ডিজাইন আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল পোস্টার ডিজাইন আহ্বান করা হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ডিজাইন পাঠানোর জন্য দেশে ও দেশের বাইরে বসবাসরত আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপ-কমিটি।
পোস্টারের আকার হতে হবে ২০ ইঞ্চি বাই ৩০ ইঞ্চি/ ২৩ ইঞ্চি বাই ৩৬ ইঞ্চি। পোস্টারে আকর্ষণীয় স্লোগান তৈরি করে দেয়া যেতে পারে অথবা স্লোগান স্থাপনের জায়গা রেখে ডিজাইন করা যেতে পারে।
পোস্টারের ডিজাইনে মুজিব বর্ষের লোগোর জন্য জায়গা নির্দিষ্ট করে রাখতে হবে। পোস্টারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উদযাপন এবং ‘মুজিববর্ষ [১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১] কথাগুলো থাকতে হবে।
ডিজাইন Illustrator-6/EPS Outline Al File এ প্রস্তুত করে পাঠাতে হবে। নির্বাচিত সেরা ৫টি ডিজাইনের জন্য পুরস্কৃত করা হবে।
ই-মেইলে ডিজাইন পাঠানোর ঠিকানা mujib100posters@gmail.com। ডাকযোগে অথবা সরাসরি হার্ডকপি, সিডি, পেনড্রাইভে ডিজাইন পাঠানোর ঠিকানা : মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ১১২ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০। অমনোনীত ডিজাইন ফেরত দেওয়া হবে না।
যেকোন তথ্যের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৮৩৩১০৩৪ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat