ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালিতে ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

মালির রাজধানী বামাকোতে নির্মাণাধীন তিনতলা একটি ভবন রোববার ধসে ১৫ জন নিহত হয়েছে। সরকারি ও স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
ভোররাতের আগে ভবনটি ধসে পড়ে। পরে সেখান থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জরুরি সেবা সংস্থার কর্মীরা ধ্বংসস্তুপের ভিতর থেকে প্রায় চার বছর বয়সের এক কন্যা শিশুকে উদ্ধার করেছে।
জন নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, উদ্ধার কর্মীরা ধ্বংস্তুপের ভিতর থেকে আরেক জনকে (নারী) জীবিত উদ্ধার করেছে। এদিকে ভবনের মালিকের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভবনটির উপরের তলা বাকি অংশের ওপর ধসে পড়লে পুরো অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙ্গে যায়।
মালিতে অধিকাংশ ক্ষেত্রে কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করায় এ ধরনের ভবন ধস দেশটিতে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat