ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৩৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বমানের নৌনেতৃত্ব গঠনে মেরিন একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ : নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বমানের নৌনেতৃত্ব গঠনে বাংলাদেশ মেরিন একাডেমির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘নাবিকরা বাংলাদেশের আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর। তারা আমদানি রপ্তানি নির্ভর বিশ্বের অন্যতম চালিকা শক্তি।’
প্রতিমন্ত্রী মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
খালিদ মাহমুদ বলেন, মেরিন সেক্টরে দক্ষ জনবল রয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে মেরিনার্সদের ভূমিকা অপরিসীম। মেরিন সেক্টরের উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, শিগগিরই একটি আন্তর্জাতিক মানের মেরিটাইম প্রশিক্ষণ এনভায়রনমেন্ট গড়ে তোলার পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনসহ দেশের শীর্ষ স্থানীয় ১০টি সমুদ্রগামী জাহাজ মালিক/কোম্পানিকে সম্মাননা প্রদান করা হয়। প্রথম জাহাজ মালিক মরহুম সানাউল্ল¬াহ চৌধুরীকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
মেরিন একাডেমির কমান্ড্যান্ট চাটার্ড মেরিন ইঞ্জিনিয়ার ড. সাজিদ হোসেন, মেরিন/শিপিং অঙ্গনের ব্যক্তিবর্গ, একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat