ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৬
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরেছেন তাইজুল

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আফগানিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরেছেন তাইজুল ইসলাম। আসগর আফগানের পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকে বোল্ড করেন তাইজুল। তাইজুলের পর নিজের প্রথম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার ফিরিয়ে দিয়েছেন কায়েস আহমেদকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৩২২ রান।এর আগে দিনের শুরুতেই আসগর আফগানকে ফেরান তাইজুল। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাবেক আফগানিস্তান অধিনায়ক। ৯৯তম ওভারের শেষ বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দেন ১৭৪ বলে ৯২ রান করা আসগর।বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় সফরকারীদের। ব্যক্তিগত ৯ রানে তাইজুলের বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন ইহসানুল্লাহ জানাত। দ্বিতীয় আঘাতও হানেন তাইজুলই। দলীয় ৪৮ রানের মাথায় ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেশের পক্ষে টেস্টে দ্রুততম ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান এই বামহাতি স্পিনার।বিরতিতে যাওয়ার আগে শেষ আঘাত হানেন দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন হাসমতউল্লাহ শাহিদি। তৃতীয় সেশনের শুরুতেই জোড়া আঘাত হেনেছেন নাঈম হাসান। ৬৯তম ওভারের তৃতীয় বলে ফিরিয়েছিলেন সেঞ্চুরিয়ান রহমত শাহকে (১০২)। শেষ বলে আরো একটি উইকেট নিয়েছেন নাঈম হাসান। অফ স্পিনারের বলে বোল্ড হয়েছেন মোহাম্মদ নবী। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat