ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২১
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল ১০ দিনের রিমান্ডে

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজকে আজ পৃথক মামলায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ধানমন্ডি থানা পুলিশ তাকে আদালতে হাজির করে দুটি মামলায় তার বিরুদ্ধে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার অস্ত্র মামলায় পাঁচ দিনের ও মাদক দ্রব্য মামলায় পাঁচ দিনের মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ জানায়, তার ক্লাবে অপরাধীরা অবাধে আসা-যাওয়া করতো, অপরাধীদের জন্য তার ক্লাব অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল। সেখানে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে লোকদের হুমকি দিতো বলেও তিনি স্বীকার করেছেন। তিনি ক্লাবে ইয়াবা কেনা বেচা করতেন বলেও জানা যায়। এলিট ফোর্স র‌্যাব সদস্যরা ফিরোজের কাছ থেকে নতুন ধরণের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। হলুদ রঙের এসব ইয়াবার কোনও গন্ধ নেই, এটি র‌্যাবের জন্য একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার।
শুক্রবার দুপুরে র‌্যাব সদস্যরা শফিকুল আলম ফিরোজকে আটক করে এবং পরে সন্ধ্যায় কলাবাগান ক্রীরা চক্র ক্লাবে অভিযান চালায়। কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও জুয়া খেলার বিপুল সরঞ্জামও উদ্ধার করা হয়। ক্লাব থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ক্লাব থেকে মূদ্রা, ক্যাসিনোতে ব্যবহৃত বেশকিছু স্কোরকার্ড, ৫৭২ প্যাকেট খেলার কার্ড উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে সফিকুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat