ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৫
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিপিসিতে অংশ নিতে স্পিকার কাম্পালায়

 স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিতে আজ দুপুরে উগান্ডার রাজধানী কাম্পালায় পোঁছেছেন।
কাম্পালা এনতেবে বিমান বন্দরে পৌঁছালে উগান্ডা পার্লামেন্টের ফরেন এ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট জ্যাক ওমাঙ্গা ওয়ামাল তাঁকে স্বাগত জানান।
এ সময় কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার উপস্থিত ছিলেন।
একই সময়ে ৬৪তম সিপিসি’তে অংশ নেওয়ার উদ্দেশ্যে ভারতের লোকসভায় স্পিকার ওম বিড়লা এনতেবে বিমান বন্দরে পৌঁছালে বাংলাদেশের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে কুশল বিনিময় হয়।
উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ এ সম্মেলন আয়োজন করেছে। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ কনফারেন্স আগামী ২৯ সেপ্টেম্বর শেষ হবে।
কনফারেন্সে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat