ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : বিএসটিআই মহাপরিচালক

অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা নিম্নমানের পণ্য উৎপাদন করে ও অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে তাদের কঠোর শাস্তি পেতে হবে।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানের জন্য শীঘ্রই বিএসটিআইতে হটলাইন সেবা চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে ‘বিএসটিআইতে শিক্ষা’ সফরের অংশ হিসেবে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, বিভিন্ন পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসকল পণ্যের মান তদারকির দায়িত বিএসটিআই’র । বিএসটিআই’র লোগো ছাড়া এসব পণ্য ক্রয় না করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআাই’র দায়িত্ব। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মানসম্পন্ন পণ্যের বিষয়ে ব্যাপকভাবে জনসচেনতা তৈরি করা সম্ভব হলে বিএসটিআই’র এ প্রচেষ্টা দ্রুত সফলতা পাবে। এ লক্ষ্যে বিএসটিআই ব্যবসায়ী তথা স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত মতবিনিময় করে থাকে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat