ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৭
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিপিএভুক্ত দেশগুলোর জাতীয় সংসদ নিজ-নিজ দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে : স্পিকার

 জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,নিজ-নিজ দেশের জণগণের কল্যাণে কাজ করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উগান্ডায় সফররত জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সাথে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা সৌজন্য সাক্ষাত করতে গেলে এক বৈঠকে তিনি (ড.শিরীন শারমিন) এ কথা বলেন।
কাম্পালায় (উগান্ডার রাজধানী) সেদেশের পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) ভ্যানুতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উভয় নেতা ৬৪তম সিপিসি’র বিভিন্ন বিষয়সহ সংসদীয় গণতন্ত্র এবং সিপিএভূক্ত দেশগুলোর সংসদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়,ওই বৈঠকে ড.শিরীন শারমিন চৌধুরীর বলেন, সিপিএ’র মাধ্যমে সিপিএ ভূক্ত সংসদ গুলোর পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে।
সংসদীয় কূটনীতি ব্যবহার করে বিভিন্ন আঞ্চলিক সমস্যা নিরসন করার মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব বলেও স্পিকার উল্লেখ করেন।
সিপিএ চেয়ারপার্সন ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি’র সফল আয়োজনের স্মৃতিচারণ করে স্পিকারকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি ৬৪তম সিপিসিতে যোগদান করায় স্পিকারকে অভিনন্দন জানান এবং সিপিসিতে সোচ্চার থাকায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
উভয় নেতা সিপিসি’র ৬৪তম সম্মেলনের সার্বিক সফলতা কামনা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ গ্রহণ করছেন।
প্রতিনিধি দলে রয়েছেন হুইপ ইকবালুর রহিম,সংসদ সদস্য উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম ও শিরীন আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat