ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-৩০
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জ্যাক শিরাকের শেষকৃত্য অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সদ্যপ্রয়াত জ্যাক শিরাকের শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
সোমবার সকাল এগারোটায় প্যারিসের সেইন্ট সুলপাইস চার্চে জ্যাক শিরাকের শেষকৃত্য অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপস্থিত ছিলেন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে প্যারিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন।
জ্যাক শিরাকের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে সেদেশের সরকার সোমবার’কে (৩০ সেপ্টেম্বর) ফ্রান্সের জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে।আজ সন্ধ্যায় ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রানমন্ত্রীর নির্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার ভোরে প্যারিস পৌঁছান। আগামী বুধবার সকালে তার দেশে ফেরার কথা।গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। জ্যাক শিরাক ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দু’মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।বিশ্বাঙ্গনে স্মরণীয নেতৃত্বদানকারী এই রাষ্ট্রনায়ক ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের বিরোধিতা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat