ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৯-৩০
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে চার দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে বাংলাদেশে নিযুক্ত চারটি দেশের রাষ্ট্রদূত সোমবার বিকেলে পৃথকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।
রাষ্ট্রদূতরা হলেন- নেপালের আবাসিক রাষ্ট্রদূত ড. বংশীধর মাশরা। তিনজন অনাবাসিক রাষ্ট্রদূত হলেন-লেবাননের রাবী নারশ, কম্বোডিয়ার ইউএনজি সিন ও সুদানের আহমেদ ইউসিফ মোহাম্মদ এলসিদিগ।
বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সব সময়ই ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণকে প্রাধান্য দিয়ে থাকে। রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানান।
রাষ্ট্রপতি আশা করেন যে এই রাষ্ট্রদূতদের দায়িত্বকালে দেশগুলোর সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।
বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় দেশ উল্লেখ করে আব্দুল হামিদ বাংলাদেশ ও নিজ নিজ দেশের স্বার্থে বাংলাদেশের সাথে তিনটি দেশের বাণিজ্যিক, ব্যবসায়িক ও কূটনৈতিক বন্ধন জোরদার করা প্রয়োজন। তিনি বিদ্যমান এই সম্ভাবনা কাজে লাগানোর উপর জোর দেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের চেয়ে কমমূল্যে বিশ্বমানের ওষুধ ও পোশাক প্রস্তুত করছে।
রাষ্ট্রপতি দেশগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের ভ্রমন ও মানুষের সাথে মানুষের যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন।
নেপালের রাষ্ট্রদূতের সাথে বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে নেপালে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। ধীরে ধীরে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হচ্ছে। দু’দেশের পর্যটন খাতে ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা দুদেশের আর্থসামাজিক উন্নয়নে সাহায্য করছে।
তিনি দু’দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান।
বাংলাদেশে দায়িত্ব পালনকালে চার রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন। দেশের অসামান্য উন্নয়ন, বিশেষত আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে তারা নিশ্চয়তা দেন যে বাংলাদেশ তাদের দেশের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাবে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat