ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইকুয়েডরে জরুরি অবস্থা : ব্যাপক সংঘর্ষ

ইকুয়েডরে জ্বালানি তেলে সরকারি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভের প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রেসিডেন্ট লেলিন মোরেনো ‘জরুরি অবস্থা’ ঘোষণা করলে দেশটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর এএফপি’র।
পুলিশ রাজধানী কুইটোর ঐতিহাসিক কেন্দ্রে সরকারি দপ্তরের কাছে পাথর ও আগুনে বোমা নিক্ষেপকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ছুঁড়ে।মোরেনো সাংবাদিকদের বলেন যে তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃংখলা এড়াতে এ পদক্ষেপ নিয়েছেন।পরিবহন খাত এ বিক্ষোভের নেতৃত্ব দিলেও এতে শিক্ষার্থী ও অন্যান্য গ্রুপেরও অংশগ্রহণ রয়েছে। ইকুয়েডরে বিগত এক দশকের মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ আন্দোলন।
বিক্ষোভকারীরা দেশটির কিছু এলাকায় সরকারি পরিবহন ব্যবস্থা একেবারে অচল করে দিয়েছে। এদিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় অনেক রাস্তাও বন্ধ হয়ে গেছে।স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া পলা রোমো বলেন, এ ঘটনায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে সংঘর্ষে কতজন আহত হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। সংঘর্ষ চলাকালে বেশকিছু ফটোগ্রাফার আহত হয়েছে।ভূর্তকী প্রত্যাহার করায় জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১২০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat