ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।তিনি বলেন, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ বা যে দলের নেতাই হোক না কেন, আপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর স্বামীবাগ এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম মন্দিরে শারদীয় দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, শুধু শীর্ষ সন্ত্রাসী জিসানই নয়, অপরাধী যেই হোক, কোনো ছাড় পাবে না। সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে। আজ হোক, কাল হোক শাস্তি তাকে পেতেই হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসানকে অবশেষে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। জিসানকে দেশে আনার প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। এ বিষয়ে ইন্টারপোল যুক্ত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া মেনে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।এখনো যারা ইন্টারপোলের তালিকায় রয়েছে, বাকিদেরও এভাবে গ্রেফতারের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, ‘আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে উদযাপন করি ও করবো। ধর্ম যার যার উৎসব সবার। সেভাবে ধর্ম যার যার রাষ্ট্রও সবার।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। তার বড় প্রমাণ গত ১০ বছরে সব ধর্মের মানুষ নির্বিঘেœ যার যার ধর্মীয় উৎসব পালন করছেন। এতে কেনো বিশৃঙ্খলা ঘটেনি। কারণ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে।মন্ত্রী বলেন, কেউ যদি ধর্মকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উসকানির চেষ্টা করে, তা সহ্য করা হবে না। তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।অনুষ্ঠানে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি পংকজ নাথ সভাপতিত্ব করেন।মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, দলীয় নেতাকর্মী,মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা,প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিস্টরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat