ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শিশু নাঈম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

সিলেটের দক্ষিণ সুরমার শিশু নাঈম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী মামলার রায় ঘোষণা করেন।রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের মৃত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০), কুয়ারপাড় ভাঙ্গাটিকর এলাকার ১৫ নম্বর বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে জুনায়েদ হোসেন ওরফে জুনেদ হোসেন ও এবং দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি ব্লকের রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)।এছাড়া মামলার রায়ে অপর অভিযুক্ত পুরান তেতলী গ্রামের মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে রুবেল মিয়াকে (১৮) খালাস দেওয়া হয়েছে।এই হত্যা মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. আব্দুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় পথে দক্ষিণ সুরমার লিটল স্টার কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হক নাঈমকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে ইসমাইল ও মিঠুন নামের দুজনকে ধরে গণধোলাই দিলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে একটি জঙ্গল থেকে নাঈমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নাঈমকে অপহরণ করা হয়েছিল বলে স্বীকার করে ওই দু’জন। এরপর খুনিরা টাকা না পেয়ে তাকে হত্যা করেছে বলে জানায়।ঘটনার ৬ দিন পর ২০১১ সালের ২০ আগস্ট নাঈমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।একই বছরের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট জমা দেন।অভিযুক্তদের মধ্যে ইসমাইল ও মিঠুন হত্যকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat