ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমার্ধ জার্মানির, দ্বিতীয়ার্ধ আর্জেন্টিনার

দুই দলেই ছিলো বেশিরভাগ নতুন মুখ। চোট জর্জরিত জার্মানির দলে যেমন ছিলো না সিনিয়র খেলোয়াড়রা, তেমনি নিষেধাজ্ঞার কবলে পড়ে খেলা হয়নি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। দলে ছিলেন না সার্জিও এগুয়েরো ও ডি মারিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। তারুণ্য নির্ভর এই লড়াইয়ে দুই দলই থাকলো সমানে সমান। প্রথমার্ধে অদম্য জার্মানির কাছে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দুর্দান্ত আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ফলাফল ২-২।শুরু থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। কয়েকদিন আগেই টটেনহ্যামকে গোল বন্যায় ভাসানো গিন্যাব্রেরি গোল করে এগিয়ে দেন দলকে। ২২তম মিনিটে জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেন হাভার্টজ।দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক জার্মানি ব্যস্ত হয়ে পড়ে আর্জেন্টাইনদের আক্রমণ সামলাতে। আর্জেন্টিনা ব্যবধান কমায় ৬৬ মিনিট। সতীর্থ খেলোয়াড় আকুনার বাড়ানো বল হেডে জালে জড়ান আলারিও। মিনিট চারেক পরই সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। এ যাত্রায় জার্মানিকে রক্ষা করেন টের স্টেগেন। তবে শেষরক্ষা করতে পারেননি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আলারিওর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat