ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৩
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে ১৪ জনের প্রাণহানি

টাইফুন হাগিবিসের আঘাতে লণ্ডভণ্ড জাপানের ইজু উপদ্বীপ। বিধ্বংসী এ ঝড়ের আঘাতে এরই মধ্যে উপকূলীয় এলাকায় অন্তত ১৪ জনের মুত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।

রোববার (১৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। শনিবার (১২ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ৮টায় উত্তর পূর্বাঞ্চলীয় উপদ্বীপগুলোতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হাগিবিস। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২ লাখ ৭০ হাজার ঘরবাড়ি।ফুকুশিমা, ইবারাগি ও মিয়াগিসহ ১২টি শহরে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। বাতিল হয়ে গেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কয়েক হাজার ফ্লাইট। বন্ধ রয়েছে ট্রেন যোগাযোগও। টাইফুনের কবলে জাপানে চলা আন্তর্জাতিক রাগবি বিশ্বকাপে শনি ও রোববার সব ম্যাচ বাতিল করা হয়েছে।ঝড়ের প্রভাবে টানা বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া সংস্থা। কিছু শহরে এরই মধ্যে জলাবদ্ধতায় আটকে পড়েছে প্রায় তিন শতাধিক মানুষ। তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। রোববার আবহাওয়া সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ঝড়টি ক্রমেই আরও বেশি গতিসঞ্চার করে জাপানের পূর্বউপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। বর্তমানে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার।এখনো যারা আশ্রয়কেন্দ্রে যায়নি তাদের জরুরিভিত্তিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টাইফুন হাগিবিস মোকাবিলায় সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান সরকার।বলা হচ্ছে- বিগত ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এর আগে, ১৯৫৮ সালে সবশেষ শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ক্যানোগাওয়া’ আঘাত হেনেছিল জাপান উপকূলে। সেসময়, প্রায় ১২শ’ মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিলেন।গত মাসেও টাইফুন হেক্সাইয়ের আঘাতে জাপানের কিছু এলাকার প্রায় ৩০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে, ঝড়টি তেমন শক্তিশালী ছিল না।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat