ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে : চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি দিয়েছেন, কোনো বাইরের শক্তি চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে। গতকাল নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ধারণা, হংকং প্রসঙ্গ উল্লেখ করেই যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছেন শি। ওলি আশ্বস্ত করেছেন, নেপালের মাটিতে চীনবিরোধী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। খবর রয়টার্সের

দীর্ঘ ২২ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট নেপাল সফরে গেলেন। তার সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি হতে পারে। শি বলেন, কোনো বহির্শক্তি যদি চীনের কোনো অংশকে আলাদা করতে চায় তাহলে তারা খন্ড-বিখন্ড শরীরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। কেউ সমর্থন দিলেও চীনারা তাদের প্রতিহত করবে বলে উল্লেখ করেন শি জিনপিং। গত চার মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে। মূল দাবি মেনে নিলেও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ে চীনবিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পুলিশের গুলিতে কয়েকজন আহতও হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat