ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১০-১৪
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের ধারা অব্যাহত রাখায় কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে এই ধারা অব্যহত রাখতে সোমবার নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সন্ধ্যায় অষ্টগ্রাম খেলার মাঠে এক জনসভায় তিনি বলেন, ‘সরকার উন্নয়ন করছে। কিন্তু জনগণেরও এই অর্জনকে ধরে রাখতে হবে। এটা তাদের দায়িত্ব। এই উন্নয়নকে আরো গতিশীল করতে জনপ্রতিনিধি, বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই কাজ করতে হবে।’
রাষ্ট্রপতি হাওর এলাকার পাশাপাশি চলমান জাতীয় উন্নয়নের ধারা অব্যহত রাখতে স্থানীয় জনগণকে ও সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি গত বুধবার থেকে সাত দিনের সফরে তাঁর নিজ জেলার বিভিন্ন উপজেলায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্যদের বর্তমান সরকারের উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
আব্দুল হামিদ বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত ও হাওর এলাকার জনগণ এর সুফল ভোগ করছে।
জনগণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি হাওর এলাকার মানুষের জীবন ও জীবিকা পরিবর্তনে আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’
সাধারণ মানুষ প্রকৃতপক্ষে অনেক শক্তিশালী উল্লেখ করে রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং প্রবীণ রাজনীতিক আবদুল হামিদ তাদের পরামর্শ দিয়ে বলেন, দয়া করে নির্বাচনের আগে তাদের সঙ্গে যেমন ব্যবহার করতেন, তেমনি ব্যবহার বজায় রাখুন। সুখ, দুঃখে সব সময় তাদের পাশে থাকুন।
যুবকদের মাঝে মাদকের অপব্যবহার বর্তমানে উদ্বেগজনক অবস্থায় পরিণত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান।
তিনি এ সময় দুর্নীতি, অপকর্ম ও জুয়ার বিরুদ্ধে বর্তমান সরকারের চলমান অভিযানকে স্বাগত জানান।
এর আগে রাষ্ট্রপতি ইটনা উপজেলায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সংযোগ সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় রাষ্ট্রপতির পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, নূর মোহাম্মদ এমপি, আফজাল হোসেন এমপি, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান ইসলাম সেলিমসহ রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat